প্রকাশিত: Mon, Apr 3, 2023 8:06 AM
আপডেট: Wed, Aug 5, 2026 6:43 PM

রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের স্বাধীনতা

জান্নাতুল মাওয়া আইনান : আমাদের রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা যে কথাটা অনেক বেশি শুনতে শুনতে বড় হয় সেইটা হইলো, ‘তুমি বেশি স্বাধীনতা পায়া গেছো’। এর মানে সামনে কিছুদিন তোমারে প্রচুর টাইট দেওয়া হবে। আর মেয়েরা তো মনে করেন সারা জীবনই এই কথা শুনতে থাকে। তুমি বেশি স্বাধীন হয়ে গেছো, কিংবা তোমাকে তোমার ফ্যামিলি বেশি স্বাধীনতা দিয়ে ফেলছে। সুতরাং স্বাধীনতা জিনিসটা অপেক্ষাকৃত ক্ষমতাবান বা শক্তিশালী ব্যক্তি বা গোষ্ঠীর হাতে থাকে। তারা দুর্বলদের নিজের খেয়াল-খুশিমতো কখনো একটু কখনো আধটু স্বাধীনতা দিয়ে থাকেন। 

আমাদের ভার্সিটিতে এক স্যার ছিলেন। তিনি নানান সেমিনার কনফারেন্স আয়োজন করতেন। অনুষ্ঠান শেষে তার চারপাশে বাঁকা চাঁদের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা ছাত্র-শিক্ষকদের তিনি জিজ্ঞেস করতেন, অনুষ্ঠান কেমন হইছে। নিয়ম হইলো, সবাইকে বিগলিত হয়ে বলতে হবে, জ্বি স্যার অনেক ভালো হইছে। এমন আগে ভাবিইনি! আপনি বলেই পারলেন। একদিন স্যার খুব স্পেসিফিক্যালি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বলো মাওয়া, কেমন হইসে অনুষ্ঠান। 

আমি তো সারা জীবনের কিছুটা সোশ্যালি অকওয়ার্ড ব্যাক্কল-দ্যা। সুতরাং, আমি ওই নিয়ম জানতাম না। আমি ভাবলাম স্যার অনেস্ট অপিনিয়ন চাইতেছেন। আমি বললাম, ভালো হইছে তবে এই এই করলে আরও ভালো হইতো। যখন দেখলাম স্যারের হাসি হাসি মুখ গম্ভীর হয়ে গেলো তখন মনে বুঝিলাম, ইহারা অন্য জাতের মানুষ। যাই হোক, লেসন হইলো, আপনাকে যদি, আপনে কেমন স্বাধীনতা ফিল কত্তিছেন টাইপের প্রশ্ন কেউ করে সোজা বলে দিবেন, খুব ভাল্লাগতিছে। এতো স্বাধীনতা আগে কখনো হয়নি দেখা। আপনি দিলেন বলেই পেলাম। আহ! কী পবিত্র স্বাধীনতা। উলটাপালটা বললে পরে ধরে নিয়ে বেঁধে রাখবে। তখন যেন আবার বিচার দিয়েন্না। কারণ তারা স্বাধীনতাকে সংরক্ষণের মতো মহৎ কাজে নিয়োজিত। কারণ আমরা সবাই জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে এইটা রক্ষা করা বেশি কঠিন। আপনাদের মতো যারা সামান্য ভাত-মাছের সঙ্গে স্বাধীনতার তুলনা দেন, তারা স্বাধীনতার শত্রু। আপনাদের মতো দুষ্ট লোকেদের হাত থেকে পবিত্র স্বাধীনতাকে রক্ষা করে আমরা যাদুঘরে পাঠিয়ে দিবো। এটাই এই বছরের স্বাধীনতা দিবসের অঙ্গীকার। ফেসবুক থেকে